Ajker Patrika

মহাসড়কে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৫৩
মহাসড়কে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে গরু বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্যাংকের আরও এক কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যাংক কর্মকর্তা মো. ফেরদৌস রহমান (৪৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি চিলমারীর নয়ারহাট গ্রামীণ ব্যাংক শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তি খালিদ হাসান (২৬) জামালপুরের মেলান্দহ এলাকার টিক্কা খানের ছেলে এবং একই ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে ফেরদৌস রহমান ও খালিদ হাসান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রৌমারী-ঢাকা মহাসড়কের বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস রহমানকে মৃত ঘোষণা করেন। আহত খালিদ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি কাওসার আলী বলেন, নিহত ফেরদৌসের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত