কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার কালীরহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এ বিষয়ে তিনি তাঁর ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় ফজল হকের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।
আজ সোমবার সকালে আজিজুল হক তাঁর বাড়ির পাশে জমিতে ধান কাটতে গেলে ফজল হকের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই আজিজুল হক মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহত আজিজুল হকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৪ ঘণ্টা আগে