
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাহিদ আহমেদ (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদ আহমেদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক। জাহিদ ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছিলেন বলে প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে পুলিশ।
জানা যায়, জাহিদ প্রায় সাড়ে সাত বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে গাড়িচালক পদে কর্মরত। দুই বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে জনৈক শামসুল হক ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে জাহিদের স্ত্রী ছয় বছরের মেয়েকে নিয়ে স্কুলে যান। সে সময় জাহিদও ডিউটিতে যান। পরে দুপুরে তাঁর স্ত্রী সন্তানসহ ফিরে দেখেন বাড়ির সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন জাহিদ।
জাহিদের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, অনলাইন জুয়ায় আসক্তির কারণে গাড়িচালক জাহিদ ঋণগ্রস্ত হয়ে পড়েন। প্রায় ১০-১২ লাখ টাকা ঋণ হয়েছিল। তিনি হতাশায় ভুগছিলেন। সম্ভবত হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।’
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ. দা.) এনামুল হক বলেন, ‘গাড়িচালক জাহিদ ঋণগ্রস্ত ছিলেন বলে জানতে পেরেছি। অনলাইন জুয়ায় আসক্তির বিষয়টি আমার জানা নেই।’

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১৭ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৫ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে