
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক (২২) হত্যার ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেলসহ (এএজি) ২৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ রোববার নিহতের মা রিতা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি করেন।
এর আগে (শনিবার) হত্যাকাণ্ডের পর শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নান নামের দুজনকে পুলিশ আটক করেছে। আজ তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
আসামিরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, নিহত আশিকের মা রিতা বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম শনিবার প্রতিষ্ঠান আসে।
এ সময় মমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খানসহ এলাকার লোকজনের উপস্থিতিতে স্কুলমাঠে তদন্তের কাজ শুরু করা হয়। পরে ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবকের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ হয়। এতে আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০-১২ জন আহত হন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
১৩ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে