
সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ মার্চ) ইফতারের আগমুহূর্তে দেশটির আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। প্রায় আট বছর আগে পরিবারের আর্থিক অবস্থা স্বাভাবিক করতে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ব্যক্তিজীবনে বাচ্চু মিয়ার দুই কন্যাসন্তান রয়েছে, একজন মানসিক প্রতিবন্ধী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন বাচ্চু। ইফতারের প্রস্তুতি চলাকালে হঠাৎ মিসাইল বিস্ফোরণ ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ‘বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন এবং দেশে থাকাকালেও দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।’
নিহতের চাচাতো ভাই রতন মিয়া বলেন, ‘বাচ্চু মিয়া বিদেশ গিয়েছিল পরিবারের হাল ধরার জন্য। কিন্তু এখন পর্যন্ত একটা ঘরও করতে পারে নাই। তার তিন সন্তান, এক ছেলে দুই মেয়ে, একজন সন্তান প্রতিবন্ধী, পরিবার বেহাল অবস্থায় আছে। আমরা চাই সরকার যেন পরিবারের পাশে থাকে এবং নিহত বাচ্চুর লাশটা যাতে দেশে আনার দ্রুত ব্যবস্থা করে।’
নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জালালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন।
জালালপুর ইউনিয়নের সমাজকর্মী এইচ এন বাশার আহমেদ বলেন, ‘আমাদের দাবি থাকবে রাষ্ট্র যাতে নিহত বাচ্চুর পরিবারের দায়িত্ব নেয় এবং সন্তানগুলোর লেখাপড়ার দায়িত্ব বহন করে।’
খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে যান কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ। তিনি পরিবারের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘পরিবারটির আর্থসামাজিক অবস্থা খুবই নাজুক। আমরা সার্বিক তথ্য সংগ্রহ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। সরকারিভাবে যে ধরনের সহযোগিতা আসবে, তা যেন এই পরিবারটি পায় তা নিশ্চিত করা হবে।’
ইউএনও আরও আশ্বাস দেন, বাচ্চু মিয়ার অনুপস্থিতিতে পরিবারটি যাতে ভেঙে না পড়ে, সে জন্য উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে।

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৮ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৭ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২১ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৫ মিনিট আগে