
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই শিশুকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় শিশুরা।
ভুক্তভোগী শিশুরা মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণের চেষ্টার শিকার হয় তারা।
স্কুলের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস বলেন, বেলা ১টার দিকে স্কুল ছুটির পর শিশুরা বাড়িতে যাচ্ছিল। আনুমানিক দেড়টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি শিশুদের আটকায়। তারা শিশু দুটির মুখে স্কচটেপ লাগিয়ে জোর করে একটি বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলে। এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা বস্তাটি রাস্তায় ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বস্তার ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, উদ্ধার হওয়া দুই শিশু সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে শিশু অপহরণের চেষ্টার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করবে বলে জানা গেছে।

চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরের নিজস্ব ভবনে অফিস শুরুর প্রথম দিনেই দেয়াল চুইয়ে ঢুকেছে বৃষ্টির পানি। এই পানি থেকে রক্ষা পেতে পাঁচতলা ভবন ত্রিপলে ঢেকে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ পুনঃখননে ব্যয় হয়েছিল ২৩ কোটি টাকা। লক্ষ্য ছিল নাব্যতা ফিরিয়ে এনে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং নৌপথ সচল করা। কিন্তু খননের ছয় মাসের মধ্যেই নদ আবার পলি জমে ভরাট হয়ে যায়। বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
৫ ঘণ্টা আগে
কোলে দুই বছরের কন্যাশিশু। পরনে মলিন পোশাক। মাথার ওপর ছাদ বলতে চুয়াডাঙ্গা শহরের একটি সড়কের পাশের পরিত্যক্ত পানির ট্যাংকের একটুখানি ছাউনি। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব আবহাওয়াতেই মা-মেয়ের ঠিকানা এই একচিলতে ফুটপাত।
৬ ঘণ্টা আগে
পঞ্চগড়ে ১১টি সরকারি প্রাথমিক স্কুলের ওয়াশ ব্লক নির্মাণের মেয়াদ শেষ হলেও সাতটির কাজ এখনো শুরু হয়নি। এমনকি ওই সব স্কুলের প্রধান শিক্ষকেরা জানেন না এমন প্রকল্পের অনুমোদন হয়েছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের নামে দরপত্র হলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।
৬ ঘণ্টা আগে