
কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে অংশ নিতে প্রতিবছরের মতো এবারও চলবে দুটি বিশেষ ট্রেন। ঈদ জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামি চিন্তাবিদ, মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে। ট্রেন দুটি ভৈরব ও ময়মনসিংহ রুট দিয়ে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ আসবে এবং জামাত শেষে পুনরায় ফিরে যাবে।
ঈদগাহে নিরাপত্তার বিষয়ে সভায় জানানো হয়, জামাতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মাঠে মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি। থাকবেন পর্যাপ্ত র্যাব ও পুলিশ সদস্য। সাদাপোশাকে নজরদারি করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, ‘শোলাকিয়া দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি অজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’
সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুজনের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে নূর হালিমার এনআইডি গত ১১ আগস
৮ মিনিট আগে
সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১ ঘণ্টা আগে