Ajker Patrika

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা
‘জেনারেল নলেজ অলিম্পিয়াড-২০২৬’ ও চিত্রকূট লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি: আজকের পত্রিকা

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেনারেল নলেজ অলিম্পিয়াড-২০২৬’ ও চিত্রকূট লিখন প্রতিযোগিতা। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১০ জন শিক্ষার্থী অংশ নেন।

আজ বুধবার ‘অদম্য বাংলাদেশ’-এর আয়োজনে এবং জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, খেলাধুলা ও সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলির ওপর নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ীদের নাম পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। জ্ঞান, মেধা ও মননে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত