
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক দম্পতিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মো. খলিল ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।
ভুক্তভোগী তাসলিমা আক্তার খুকি অভিযোগ করে বলেন, তাঁর স্বামী দুই মাস ধরে সফিকের অধীনে মাছের খামারে কাজ করেন, কিন্তু সফিক বেতন দেয়নি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তাঁর স্বামী খলিল ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেন। গেল ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় কষ্টে দিন কেটেছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে বারণ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ওই নারী আরও বলেন, আজ সকালে বাড়ির পাশে নদীতে তাঁর স্বামী জাল বসান। অভিযুক্ত যুবদল নেতা সফিক ওই জাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এ সময় সফিক তাঁর স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তাঁর ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তাঁর স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাঁকেও পেটানো হয়। যুবদল নেতা সফিক তাঁর খামারে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে ওই নারী অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. সফিক বলেন, ‘খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তাঁর স্বামী আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তাঁর স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।’
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মাতৃমায়া আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামের বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় শনাক্ত করে।
৭ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক রুম্মান ব্যাপারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা নদীর কেদারপুর এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ এনে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রোগ্রাম বাস্তবায়নে প্রথম হয়েছে উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়। শুক্রবার (১২ জুন) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগে