
রাজধানী থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রায় দুই দিন পর ভৈরব রেলওয়ে জংশন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার রাতে উদ্ধারের পর তার স্বজনদের খুঁজে বের করে আজ রোববার দুপুরে তাঁদের কাছে হস্তান্তর করে পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীর নাম জান্নাতুল ফেরদৌস (১২)। তার বাবা আলাল ও মা জাহেদা বেগম। তারা রাজধানীর কারওয়ান বাজার পিয়ারাবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। জান্নাতুলের মা কারওয়ান বাজারের কামারপট্টি এলাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহামেদ জানান, শুক্রবার সকালে বড় ভাইয়ের সঙ্গে সামান্য ঝগড়ার পর মায়ের কাছে বিচার না পেয়ে অভিমানে ঘর ছেড়ে বের হয়ে যায় জান্নাতুল। পরে ঢাকার একটি লোকাল ট্রেনে চড়ে একাই কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে চলে আসে।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীকালে রোববার দুপুরে রেলওয়ে থানার ওসি কিশোরীকে তার মায়ের কাছে বুঝিয়ে দেন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১৫ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে