
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর লাফিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই চোরকে আটক করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রেনের নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার উদ্দেশে নিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন ভৈরব নিউ টাউন এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫) এবং একই এলাকার মো. বাবু মিয়ার ছেলে মো. আরিফ (১৬)।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করে ট্রেনটি কুলিয়ারচর এলাকায় প্রবেশের পর এ ঘটনা ঘটে। চোরেরা ভৈরব রেলওয়ে স্টেশন থেকে চুরির উদ্দেশ্যে মোটর খোলার যন্ত্রাংশ নিয়ে ট্রেনে ওঠেন।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলন্ত বিজয় এক্সপ্রেসের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগির মোটর খুলে দুই ব্যক্তি ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন। যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে ট্রেনে কর্মরতদের জানালে জরুরিভাবে কুলিয়ারচর স্টেশনে প্রবেশের আগেই খরকমারা এলাকায় ট্রেনটি থামানো হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয় এবং চোরাই মোটরটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেন থেকে এসির যন্ত্রাংশ চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
২১ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
২৩ মিনিট আগে