কিশোরগঞ্জের হোসেনপুরে সূবর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মাস আগে একই ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মাসুম মিয়ার সঙ্গে সূবর্ণা আক্তারের বিয়ে হয়। এক সপ্তাহ আগে সূবর্ণা আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সূবর্ণার বাবা হেলাল মিয়া জানান, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মাস্কাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর....
৩ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রংপুর অভিমুখে লং মার্চ আগামীকাল শনিবার। এই কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক...
৬ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার শাকিল আহমেদ সাগরের বিরুদ্ধে আগে ১১টি মাদক মামলা রয়েছে।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
২০ মিনিট আগে