
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের একজন শাকিল আহমেদ সাগরের বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে পুলিশের দাবি।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে বড় সুরুন্ডী এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শাকিল আহমেদ সাগর (২৬) ও মানিক মিয়াকে (২৩) আটক করে। গ্রেপ্তার শাকিল বড় সুরুন্ডী এলাকার ইজ্জত আলীর ছেলে। মানিক একই এলাকার লাল মিয়ার ছেলে।
তল্লাশি চালিয়ে শাকিলের কাছ থেকে ২৭ গ্রাম এবং মানিকের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রাজধানীর সায়েদাবাদে চলন্ত বাস থেকে পরে নাঈম হাওলাদার (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন। বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে...
২ মিনিট আগে
বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।
১৯ মিনিট আগে
হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
২২ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।
২৯ মিনিট আগে