
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে বহু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এগারোসিন্দু এক্সপ্রেসের যাত্রী কিশোরগঞ্জ জেলা শহরের শিক্ষকপল্লী এলাকার আতিকুর রহমান সেলিম ও বত্রিশ এলাকার ফয়সাল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাচ্ছিলাম জরুরি কাজে। ভৈরব স্টেশন ছাড়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ট্রেন থেকে নেমে দেখি আমাদের ট্রেনের দুইটা বগি উল্টে গেছে। বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।’
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অসংখ্য যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছেন। সেখানে অনেকে মারা গেছেন। ক্ষতিগ্রস্ত কোচগুলোয় অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বরিশালের মুলাদীতে গোসলে নেমে জামিলা (১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টায় উপজেলার জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাটে সে নিখোঁজ হয়।
১ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে থানার সামনে অবস্থান ও বিক্ষোভ করেন প্রায় ৩ শতাধিক গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর আটক রিপন সরকারকে তাঁদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
১ ঘণ্টা আগে
ভিডিওতে প্রধান শিক্ষককে অসংলগ্ন মন্তব্য করতে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে তাঁকে বাড়িতে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতে কার্পেটিং কাজের ভিডিও ধারণ করায় দেশ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের সাব-ঠিকাদার ও ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ মণ্ডলের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে