
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে আসার পথে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। মৎস্যসম্পদ উন্নয়নে সারা দেশ থেকে ১৪ জনকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে। কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সরকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু করেছে। ওইদিন কিশোরগঞ্জ থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হবে। জনগণের জন্য যে কয়েকটা প্রজেক্ট বা যে কয়েকটা উন্নয়নমূলক কাজ আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তার দু-একটি ছাড়া সবই এখান থেকে শুরু হবে।
আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের ভেতরে কিশোরগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ মৎস্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার কারণে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাকে বেছে নিয়েছেন। এ কারণে উনি কিশোরগঞ্জে আসবেন। এই সরকার মনেপ্রাণে বিশ্বাস করে, কৃষকদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। দেশের প্রায় ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। হতে পারে সেটা ধান উৎপাদন, হতে পারে সবজি উৎপাদন, হতে পারে মৎস্য উৎপাদন।
মন্ত্রী বলেন, মুন্সিগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বেশ কয়েকটা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে । সিলগালা করে দেওয়া হয়েছে। বাংলাদেশে আর কোথাও যেন কেউ এই অবৈধ জাল উৎপাদন করতে না পারে, সে লক্ষ্যে সরকার যথেষ্ট সচেতন আছে।
১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে শনিবার (৮ আগস্ট) সকালে পাকুন্দিয়ার থানারঘাট-বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ এবং কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন করেন মন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
৫ মিনিট আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
২৫ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ চালিয়ে ৬৮টি প্রত্নস্থানের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এসব স্থানের মধ্যে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড, রাজা সীতারাম রায়ের তোশাখানা, গঙ্গারামপুরের আটচালা শিবমন্দির এবং শ্রীপুর জমিদারবাড়ির তোরণকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার উদ্যো
১ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গাড়ির চালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে