
কিশোরগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতার হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গতকাল শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মানিক মিয়া (৩৫)। তিনি পার্শ্ববর্তী টিককইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার সময় স্থানীয় বাসিন্দারা মানিককে হাতেনাতে ধরে ফেলেন এবং উত্তম-মধ্যম দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজিত জনতা পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তকে পুনরায় মারধর করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ আসামিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জনতার মাঝে আটকা পড়েন এবং মারধরের শিকার হন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করে একটি ঘরে নিরাপদ হেফাজতে রাখা হয়।
এদিকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ এসআই আমিনুল ইসলামকে উদ্ধার করে। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের ৭০ শতাংশ খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাশয়টি ২০ দিন ধরে বালু ফেলে দখল করে নেয় একটি চক্র।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
৫ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
৫ ঘণ্টা আগে