
সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের পর নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি ওই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বাচ্চু মিয়া আজ আর আমাদের মাঝে নেই; তবে সরকার ও দেশবাসী তাঁর পরিবারের পাশে রয়েছে।’ তিনি বলেন, প্রবাসীদের যেকোনো বিপদে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার সব সময় পাশে থাকবে।
এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রীর উপহারসহ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন। তিনি বলেন, এই সহায়তা চূড়ান্ত নয়। দরিদ্র পরিবারটির স্থায়ী বাসস্থানের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খাসজমি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর সব ব্যয় মন্ত্রণালয় বহন করবে।
এ ছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার ব্যাপারেও তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন।
উপহার হস্তান্তরকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, বিদেশের মাটিতে অনেক প্রবাসী মৃত্যুবরণ করেন, কিন্তু তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে কোনো মন্ত্রীকে সশরীরে সচরাচর আসতে দেখা যায় না। তিনি আরও বলেন, বর্তমানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষ নেই, যার কৃতিত্ব বর্তমান শ্রমমন্ত্রীর।
সরকারের পক্ষ থেকে এই সহায়তামূলক কার্যক্রমের সময় প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে