
বিএনপি নেতা ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তাঁর রাজধানীর বাসার সামনে মবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর সমর্থকেরা। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িতদের বিষয়ে সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে হাওর এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং বিএনপির দুর্দিনের কান্ডারি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এর পর থেকে একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ফজলুর রহমানকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা অবিলম্বে এসবে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে। হাওরের হৃদ্স্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাঁকে রাজনীতি থেকে সরানোর যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে জনগণ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া, এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিল করেন ফজলুর সমর্থকেরা। ইটনা পুরানবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজার ও উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
৯ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
২৫ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে