
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের জমি থেকে মো. আল আমিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের পশ্চিম এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আল আমিন উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. অহিদের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
নিহতের বাবা অহিদ মেম্বর বলেন, গতকাল বিকেল থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ছোটধুশিয়া এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আমার বিশ্বাস, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৭ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
৩২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠ
১ ঘণ্টা আগে