কিশোরগঞ্জের কটিয়াদীতে জানালা দিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে আজ মঙ্গলবার কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। এতে অভিযুক্ত যুবকের নাম হাকিম মিয়া (২৫)। তিনি উপজেলার টানচারিয়া গ্রামের বাসিন্দা।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী একটি বাজারের নৈশপ্রহরী। তিনি গতকাল রাতে কর্মস্থলে যাওয়ার পর তাঁর স্ত্রী ছোট সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে হাকিম জানালা দিয়ে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ বলেন, ‘মঙ্গলবার ভিকটিম নিজেই হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে এ বিষয়ে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে ধমক দিয়ে শাসন করার জেরে একটি কিন্ডারগার্টেন স্কুলে হামলার অভিযোগ উঠেছে। এতে সহকারী নারী শিক্ষক বর্ষা আক্তার সাথীসহ তিন নারী আহত হন। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ মিনিট আগে
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিয়েছে বেপরোয়া লরি। এতে দুজনই মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে মুরাদপুরে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় ইথান আহমেদ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে