কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামে এই সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শূদ্র হাটি গ্রামের আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল। গতকাল সকালে ঈদের জামাতের পরপরই নাজমুল মেম্বারের লোকজন আবুল হোসেনের বাড়ির সামনের একটি জমিতে বেড়া দিতে যান। এতে আবুল হোসেনের পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আবুল হোসেন (৭২), খুরশিদ আলম (৫৫), হামিদা (৪০), নাজমুলসহ (৩৬) দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর তিনজনকে জেলা সদরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়ায় সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
৪ মিনিট আগে
২০১৩ সালে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরির মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৭ মিনিট আগে
শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে
সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৪ মিনিট আগে