
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত নারীর নাম ইভা (২০)। তিনি এক কন্যাসন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে ইভা ও সাকিব মিয়ার (২২) বিয়ে হয়। তাঁদের ছয় মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা বাবার বাড়িতে বসবাস করতেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাকিব মিয়া শ্বশুরবাড়িতে যান। রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ধারালো অস্ত্র দিয়ে ইভাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
পরে স্বজন ও প্রতিবেশীরা ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের লক্ষ্যে আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৩০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
৩৬ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
৪০ মিনিট আগে