জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার একটি বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। আর অভিযুক্ত তারিকুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী।
পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে এলে তিনি এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। ওই শিক্ষক জানান, অভিযুক্ত তারিকুলের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক ছিল, যা অনেক আগেই ভেঙে যায়।
গতকাল জরুরি কথা বলার কথা বলে হলের গেটে এসে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করে বাসায় নিয়ে যান তারিকুল। সেখানে তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয় এবং হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। চিৎকার রোধে তাঁর মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে এবং সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। একপর্যায়ে তারিকুল ওষুধ কিনতে বাইরে বের হলে তিনি হাত-পা ছাড়িয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করলে তিনি ৯৯৯-এ কল দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে ব্যক্তিগত সমস্যা ভেবে কেউ এগিয়ে না এলেও পরে ভুক্তভোগী নিজেকে ঘরের ভেতর লক করে দেন। তখন অভিযুক্ত ব্যক্তি ড্রিল মেশিন দিয়ে দরজা কাটা শুরু করলে প্রতিবেশীরা জড়ো হন।
লোকজন জড়ো হলে ভুক্তভোগী একজনের ফোন দিয়ে পুলিশকে কল করেন। পুলিশ আসার আগেই অভিযুক্ত তারিকুল ভুক্তভোগীর ফোন ও নিজের ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।
জাবি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, রোগীকে যখন আনা হয়, তাঁর হাতে ৩ থেকে ৪ সেন্টিমিটার পোড়া ক্ষত ছিল। ক্ষতটি গভীর নয়। এখানে বার্ন চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।
শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল কি না—জানতে চাইলে তানভীর হোসেন জানান, রোগী তাঁকে এ বিষয়ে কিছু বলেননি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে আমরা ওই বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। সেখান থেকে দড়ি ও একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তের পাসপোর্টও জব্দ করা হয়েছে।’
ওসি বলেন, ভুক্তভোগী জানিয়েছেন, তিনি মারধর ও ধর্ষণের শিকার হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৪ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
৬ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
৬ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
৮ মিনিট আগে