
কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে শ্রমিক দল নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর বন্দের পাড় এলাকায় বালুমহালের পেছনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ, সাহেবেরচর এলাকার লিটন মিয়া, মাসুদ মিয়া, বুরহান মিয়া, বাক্কার মিয়া, আফাজ উদ্দিন, পিকুল মিয়া, জুয়েল, জালাল, হৃদয় ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের শাকিল মিয়া, ভালুকা থানার ভরাডোবা গ্রামের জাহেদুল ইসলাম, পাগলা থানা কান্দিপাড়া উস্তি গ্রামের চঞ্চল মিয়া ও গাজীপুর জেলার শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের মনির হোসেন।
জানা গেছে, সিদলা ইউনিয়নের সাহেবেরচর বন্দের পাড় এলাকায় বালুমহালের কাছে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হয়। সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এই জুয়ার আসরের আয়োজন করে থাকেন। গতকাল পুলিশের অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৭-৮ জন নদী সাঁতরে পালিয়ে গেছেন। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে জেলা আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১০ মিনিট আগে
চুরির অপবাদে ময়মনসিংহের ভালুকায় সুজনকে পিটিয়ে আহত করেন কয়েকজন ব্যক্তি। এতে অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে এনে তাঁকে ফেলা রাখা হয় গাজীপুরের শ্রীপুরের একটি ময়লার স্তূপে। সেখানে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।
১২ মিনিট আগে
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচে ছিল। নগরের শ্রীরামপুর, পঞ্চবটি এবং পবা, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলের নিম্নভূমিতে পানি ঢুকেছে।
১৯ মিনিট আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে ঘটনার বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
২০ মিনিট আগে