
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক নগরের বড়কুঠি পয়েন্টে প্রতিদিন তিনবেলা পদ্মার পানির উচ্চতা রেকর্ড করেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বরে শুধু বেড়েছে, কমেনি।
গতকাল সোমবার সকাল ৬টায় বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে ১৬ দশমিক ৫৪ মিটার হয়। আর আজ বেলা ৩টায় পানির উচ্চতা হয় ১৬ দশমিক ৬৭ মিটার।
পানি বাড়তে থাকায় রাজশাহী নগরের শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের নিম্নভূমিতেও পানি ঢুকেছে।
রাজশাহী নগরের ওপারে সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া চরটিও প্লাবিত হয়েছে। গবাদিপশু নিয়ে বেকায়দায় পড়েছেন চরের বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলে পদ্মার পানির বিপৎসীমা নির্ধারিত নেই। তবে রাজশাহী নগরের জন্য বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

রাজধানীর চলমান ও শিগগির বাস্তবায়ন হতে যাওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ মিনিট আগে
কুমিল্লার বরুড়ার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪২ মিনিট আগে