
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।
অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও মাঠ এবং রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টিজাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে। অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।
কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, ‘প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।’
কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা অংশ নেন উৎসবে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পুণ্যার্থী এসেছেন।
অষ্টমী স্নান উৎসব পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর হাসান জিকো, বাংলাদশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক প্রণব কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক (তাপস), উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৪০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির ঘটনায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয় রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে