Ajker Patrika

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ফায়েক শেখ। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগরীর পল্লবী এলাকা থেকে এসআরবি-৪-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।

আজ বুধবার এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮/৭৭ নম্বর সড়কে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তাঁতিদল নেতা হুমায়ুন কবির। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে ঢুকে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা করেন।

এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত