
নারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এসব কথা জানান।
এর আগে গত বৃহস্পতিবার ওই অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। আজ থেকে তদন্ত কমিটির এ বিষয়ে কাজও শুরু করার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে যে যৌন নিপীড়নমূলক অভিযোগ এসেছে, সে ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলা ডিসিপ্লিনের সাধারণ শিক্ষার্থীরা গভীরভাবে শঙ্কিত। এ রকম ঘটনা কখনোই কাম্য নয়।’
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘ইতিমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা মনে করছি, উক্ত ঘটনা ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই বিষয়টি নিষ্পত্তির জন্য খুবি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তদন্ত চলাকালে অধ্যাপক ড. রুবেল আনসারের সব ক্লাস বর্জন করলাম এবং তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৩৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
১ ঘণ্টা আগে