Ajker Patrika

ঐক্যের আগে জনগণের প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
ঐক্যের আগে জনগণের প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: আখতার হোসেন
খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলার আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ ও জনগণের রায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

আজ শনিবার বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা, ভোটাধিকার হরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। এতে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত