
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জেলে রামা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার আন্ধারমানিকে ভরত হালদারের আড়তে মাছটি নিয়ে আসেন রামা হালদার। প্রথমে ১৬ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী আকাশ হালদার। তিনি সেটি কাণ্ঠাপাড়া বাজারে নিলে ব্যবসায়ী সুজন মণ্ডল ও সুরঞ্জন রায় ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
ভরত হালদার বলেন, পদ্মা নদী থেকে সোমবার রাতে বোয়াল মাছটি ধরেন রামা হালদার। আজ ভোরে আমার আড়তে নিয়ে এলে কাণ্ঠাপাড়া বাজারের মাছ বিক্রেতা আকাশ হালদার মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। পরে তিনি সেটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম আজকের পত্রিকাকে বলেন, ‘মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় পাঙাশ, আইর, বোয়াল ধরা পড়ে। গতকাল বড় একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩১ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে