খুলনার রূপসায় একটি ঘর থেকে সুমাইয়া খাতুন জান্নাত (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আইচগাতীর উত্তরপাড়া এলাকায় প্রবাসী শাওন শেখের বাড়িতে লাশটি পাওয়া যায়। তিনি শাওন শেখের স্ত্রী।
পুলিশ জানায়, রোববার সকালে ওই গৃহবধূর ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, শনিবার ৭ জুন দিবাগত গভীর রাতে দুষ্কৃতকারীরা ওই গৃহবধূর ঘরে মালামাল লুট করতে যায়। এ সময় গৃহবধূ জান্নাত বাধা দিলে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গৃহবধূর হত্যার রহস্য পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে