
বৃষ্টিভেজা গভীর রাতে যশোরের মনিরামপুরে চোরেরা গোয়ালের তালা ভেঙে চারটি গরু নিয়ে পালানোর চেষ্টা করেছিল। তবে গরুর ডাক আর মালিকের সাহসিকতায় শেষ পর্যন্ত কেবল একটি ষাঁড় নিয়েই পালাতে পেরেছে তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পলাশী গ্রামে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ওই গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। তাঁর শ্বশুর নূর মোহাম্মদ বলেন, ‘গোয়ালে তালাবদ্ধ অবস্থায় তিনটি গাভি, একটি ষাঁড় ও একটি বাছুর ছিল। রাতভর বৃষ্টির মধ্যে রাত ২টার দিকে চোরেরা তালা ভেঙে বাছুরটি রেখে বাকি চারটি গরু বের করে নেয়।’
গরুর বাছুরটি ডাক দিলে ঘুম ভেঙে যায় জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর। টর্চলাইট হাতে দৌড়ে পাশের বাগানে গিয়ে জাহাঙ্গীর দেখতে পান, তিনটি গরু মাটিতে বাঁধা, আর একটি ষাঁড় গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছে চোরেরা।
তিনি চিৎকার দিলে লাঠি নিয়ে এগিয়ে আসে চোরেরা। তখন ভয় পেয়ে পিছু হটেন জাহাঙ্গীর। চোরেরা তখন তিনটি গরু ফেলে রেখে লাখ টাকা মূল্যের ষাঁড়টি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সকালে আমি সেখানে যাই। চারটি গরু নিয়ে যাওয়ার সময় মালিকের বাধায় কেবল একটি নিতে পেরেছে চোরেরা। ঘটনাস্থলের পাশে একটি সন্দেহজনক সাইকেল পড়ে থাকতে দেখা গেছে, যেটি চোর দলের কারও হতে পারে।’
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুল রহমান বলেন, ‘ঘটনার রাতে আমি ওই এলাকায় টহলে ছিলাম। কেউ বিষয়টি জানায়নি। সরেজমিনে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে