
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে তথাকথিত ‘বিদেশি’ ঘোষিতদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর রাজ্য বিদেশি ট্রাইব্যুনাল (এফটি) ঘোষিত ‘বিদেশি’ ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ওই আদেশে আদালত আসামকে মাটিয়া আটক কেন্দ্রে থাকা ‘ঘোষিত বিদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করায় ভর্ৎসনা করেছিলেন।
গত ২৩ মে থেকে আসামজুড়ে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ব্যাপকভাবে আটক করা হচ্ছে। আটক অনেক পরিবারই তাদের স্বজনদের অবস্থান সম্পর্কে জানে না এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পায়নি। তারপরও এই লোকজনকে খুব একটা যাচাই বাছাই না করেই বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে। যদিও ভারত বিষয়টি ‘পুশ ব্যাক’ বলে দাবি করছে। পুশ ব্যাক বলতে অনানুষ্ঠানিকভাবে মানুষকে সীমান্ত পার করে দেওয়াকে বোঝায়। বিপরীতে নির্বাসনে একটি দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পারস্পরিক যাচাই-বাছাইয়ের পর একজন ব্যক্তি অন্য দেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন যে, যারা বিদেশি ঘোষিত হয়েছে, তাদের যেকোনো উপায়ে (তাদের দেশে) ফেরত পাঠাতে হবে। যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালতে আপিলও করেননি, আমরা তাদের পুশ ব্যাক (পুশ ইন) করছি। যদি তাদের মধ্যে কেউ আমাদের বলেন যে, তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল আছে, তাহলে আমরা তাদের বিরক্ত করছি না।’
এ সময় হিমন্ত গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা বলেন। বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের দেওয়া আদেশে আসামের ‘অবৈধ বিদেশিদের’ জন্য নির্ধারিত মাটিয়া ট্রানজিট ক্যাম্পের বন্দীদের অবস্থা জানতে চাওয়া হয়। জবাবে রাজ্য সরকার জানায়, ৬৩ জন ঘোষিত বিদেশি বন্দীর নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়নি, কারণ তাদের ঠিকানা জানা নেই।
আরও খবর পড়ুন:

ভারতের ওডিশার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ ভক্ত। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১১ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তপারের অপরাধ বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
১৭ মিনিট আগে
ভারতের কর্ণাটকের ধরওয়াড়ে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের ফ্ল্যাট থেকে ডা. কিরণ হোনান্নাভার (৪৫) নামের এক অ্যানেসথেটিস্টের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে তাঁর আট বছর বয়সী সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তবে সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে ঘটনার পর নিহতের...
৪২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এর গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব...
২ ঘণ্টা আগে