
মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক বিশেষ সহকারী (পিএ) আতিক। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে আরেকটি অভিযোগ, আমি নাকি নগদ থেকে ১৫০ কোটি টাকা সরিয়েছি।’
দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আতিকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন।
ওই পোস্টে আতিক বলেন, ‘টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনা ব্যয়, যাবতীয় বিলসহ দুই মাসের হিসাব জানাতে চেয়েছিলাম। সেখানে জানতে পারি, সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক ৪৩ কোটি টাকা। এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয়, বেতন-ভাতা, ভাড়া, ভেন্ডর বিল—সবই রয়েছে।’
‘গল্প লেখার আগে একটু পড়াশোনা করা উচিত ছিল’ বলেও আতিক মন্তব্য করেন।
একটি সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে পোস্টে আতিক বলেন, ‘সংবাদমাধ্যমটিকে অনুরোধ করব অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে, অর্থ সরানোর খাতগুলো উল্লেখ করতে। কোনো একক সংস্থা নয়; নতুন সিইওকে ত্রিপক্ষীয় একটা ফরেনসিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে।’
১১-২৭ মে সময়কাল ছাড়া বাকি সময় নগদের পরিচালনা বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল বলেও ওই পোস্টে উল্লেখ করেন আতিক।
এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি পত্রিকার বরাতে ফেসবুক লেখেন, ‘আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদ থেকে দেড় শ কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ করেছে। নগদের ডেপুটি সিইও মুয়ীজ নাসনিম ত্বকির সঙ্গে মিলিত হয়ে এই কাজ করেছে আতিক মোর্শেদ। বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই।
আরও খবর পড়ুন:

অপ্রাপ্তবয়স্কদের মোবাইল হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। একই সঙ্গে চুরি ও ছিনতাই হওয়া হ্যান্ডসেট শনাক্ত ও নিষ্ক্রিয় করতে আইএমইআই নম্বরভিত্তিক নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে...
১০ মিনিট আগে
অফিস সহকারী হিসেবে ২০০৭ সালে সুপ্রিম কোর্টে চাকরি নেন রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা। তবে জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন–এমন অভিযোগ উঠলে ২০২১ সালে বিভাগীয় মামলা হয়।
১৪ মিনিট আগে
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন...
১ ঘণ্টা আগে