
যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তাকে গুলি করা হতে পারে। রাকিবের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। সে শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনেরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। এসময় বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে হাসপাতালে কর্তবরত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ২৪টি মামলা রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
তিনি বলেন, ঢাকার রেফার্ডের আগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের নাম জানিয়েছে। সেই নাম ধরে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। রাকিবের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরেরা হচ্ছে মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। এতে গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি প্রয়োজন। এই দুইয়ের সম্পর্ক পরস্পর যমজ ভাইয়ের মতো। ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীর কোথাও নেই। এই দুইয়ের অভাবেই দারিদ্র্য ও বৈষম্য তৈরি হয়। বাধ্য হয়ে মানুষ রাস্তায় নেমে আসে...
৩ ঘণ্টা আগে
অর্পিতা নওশিন (২২) নামের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ হোস্টেলের কক্ষ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে