শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন খেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহসংলগ্ন একটি ধানখেতে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।’
ঝাঁপা ইউনিয়নের পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে জোঁকা ঈদগাহসংলগ্ন সড়কের পাশে নিজের খেতে শ্রমিক নিয়ে পাকা ধান কাটতে যান জোঁকা গ্রামের আইয়ুব আলী। এরপর খেতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়।’
নিহত যুবক স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারছেন না বলে জানান ইউপি সদস্য সিদ্দিকুর। লাশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘লাশের ডান পা হাঁটু থেকে ভাঁজ করা ছিল। বাঁ কানের নিচে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে।’
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তিকে সড়কের পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধানখেতের মাঝখানে রাখা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। আজ ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধানগাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তাঁরা আর ধানগাছে কাঁচি দেননি।’

বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদার (৫৯) হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪৫) গ্রেপ্তার হলেও সম্ভাব্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিলেও বিএনপি সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...
১ ঘণ্টা আগে
শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘কিছু কথা’ শিরোনামে দেওয়া পোস্টে লিপন লিখেছেন, তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্যসচিব এবং জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১ ঘণ্টা আগে
মারিয়া তাঁর বিয়ের পর গত প্রায় আট মাস ধরে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন। মারিয়ার বাবার নাম মো. মহসিন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে তাঁদের বাড়ি।
২ ঘণ্টা আগে