
কুষ্টিয়ায় শিলা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ স্বজনেরা কবরস্থানে নেওয়ার সময় তা আটকে দেয় পুলিশ। আজ শুক্রবার সকালে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের সন্দেহ, গৃহবধূর মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার হচ্ছে। গৃহবধূটিকে শ্বশুরবাড়িতে পুড়িয়ে হত্যার অভিযোগের ব্যাপারে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ।
শিলা মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় এলাকার আমিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও স্বজনেরা জানান, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে শিলার বিয়ে হয়। আলামিন পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। তিন মাস আগে এই দম্পতির একটি সন্তানও হয়। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর কুষ্টিয়া থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আলামিন শিলাকে বাবার বাড়িতে রেখেই চলে যান। রাতে শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে ফিরে আজ ভোররাতে তিনি মারা যান।
মৃতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, ‘গত ২৯ জুন ঘটনাটি ঘটেছিল। শ্বশুরবাড়ির লোকজন আমাদের বলেছিল শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে তারপিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সে কারও নাম বলেনি। যেহেতু পরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে জানতে চায়নি, তাই আমিও আর কাউকে বলিনি।’
আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আজ সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে শিলার দাফন হওয়ার কথা ছিল। বাড়ি থেকে লাশ কবরস্থানে নেওয়ার পথে পৌনে ১০টার দিকে পুলিশ লাশ আটকে দেয়। হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়টি জানাই।’
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে—এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ লাশ কবরস্থানে নেওয়া থামিয়ে পরিবারের সঙ্গে কথা বলে। শোনা যাচ্ছে, মৃতের দুলাভাই বলছে, মেয়েটি মারা যাওয়ার আগে তাঁকে বলেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতের শরীরের ওপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মেয়েটির বাবা ও স্বামীর পরিবার একে অপরের আত্মীয়। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যৌনকর্ম, মানবপাচার ও যৌন শোষণের মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন। যৌনকর্ম মানেই পাচার নয়। যৌনকর্মীদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার (১৪ অক্টোবর) নারীপক্ষ আয়োজিত ‘যৌনকর্মকে অপরাধমুক্তকরণ ও সংবেদনশীল...
৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
৭ মিনিট আগে
খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
২৮ মিনিট আগে