Ajker Patrika

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শুটার ইমরানকে চার সহযোগীসহ আজ রোববার ভোররাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: সংগৃহীত

খুলনার আলোচিত সন্ত্রাসী চক্র ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শুটার ইমরানকে চার সহযোগীসহ রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার দেওয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান ওরফে শুটার ইমরান (৪০), আইচগাতী এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (২০), বাহাপুর এলাকার মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতী এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)।

তাঁদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত
তাঁদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, গ্রেপ্তার ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে চক্রটি খুলনা মহানগরীসহ জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় ‘বি-কোম্পানি’র হয়ে চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিল।

অভিযানকালে তাঁদের শরীর ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত