Ajker Patrika

খুলনায় ব্র্যাক ব্যাংকের শিববাড়ি শাখায় আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ব্র্যাক ব্যাংকের শিববাড়ি শাখায় আগুন
প্রতীকী ছবি

খুলনার শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

খুলনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আবু ইউসুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত