
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা (৩৪), তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্ত ও অন্যান্য আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সোহেল রানা ফ্যাক্টরির ফ্লোর থেকে দীপু চন্দ্র দাসকে গার্ডরুমে নেওয়ার সময় মারধরে অংশ নেয়। তিনি ফ্যাক্টরির কর্মীদের উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজিত করে তোলেন এবং দীপু দাসের নির্যাতনে অংশ নেন। উপস্থিত জনতাকে সহিংসতায় উৎসাহিত করার পেছনেও তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া তিন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিল।
এ নিয়ে দীপু চন্দ্র দাস হত্যা মামলায় সর্বমোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে