মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার উপজেলার গোপালনগর, রুইজানি-পোয়াইল এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুর থেকে উপজেলার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে সেলিম রেজা নামে এক যুবক ও প্রভাবশালী একটি মহল অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে পাইপগুলো ধ্বংস করে দেওয়া হয়।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন, ‘কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না। করলে উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২২ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
২ ঘণ্টা আগে