নির্বাচনী হলফনামা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী। সম্প্রতি সাতকানিয়ার চরতী এলাকায় তিনি বলেছেন, তাঁর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি ব্যাংকে কোনো টাকা রাখেননি। তিনি নিজেকে নিঃস্ব, অসহায় বলেও ঘোষণা দেন ওই বক্তব্যে। এ-সংক্রান্ত ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে। তবে তাঁর নির্বাচনী হলফনামায় মিলছে ভিন্ন চিত্র। হলফনামা অনুযায়ী, শাহজাহান চৌধুরীর হাতে নগদ আছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা। তাঁর নামে ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ৩ লাখ ৯৭ হাজার ৭১২ টাকা জমা আছে। এ ছাড়া তাঁর নামে ৬ লাখ ৬৭৬ টাকার একটি এফডিআর রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর দাখিলে শাহজাহান চৌধুরীর সম্পদ দেখানো হয় ১ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮১০ টাকার। তাঁর স্ত্রীর সম্পদ ২৮ লাখ ৭৫ হাজার টাকার।
পেশা ব্যবসা দেখানো শাহজাহান চৌধুরী কৃষি খাত থেকে বছরে আয় করেন ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে ৯৬ হাজার ৫৯০ টাকা; শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৬১ হাজার ৪৭১ এবং চাকরি থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা বছরে আয় দেখান তিনি। তাঁর বিরুদ্ধে ৯টি মামলায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর স্ত্রী গৃহিণী।
এ বিষয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।
শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি বরাবরই জামায়াতের বলে পরিচিত। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতের হয়ে লড়বেন তিনি। একই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিএনপির নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদশের শরীফুল আলম চৌধুরী।
ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী শরীফুল আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কথায় ও কাজে রাজনীতিবিদদের পরিচ্ছন্ন থাকা উচিত।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে