
৫২ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার পরিচয়পত্র যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
এর আগে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়ে প্রশাসনিক ভবনের অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের বাধা প্রদান করেনি।
আজ বেলা ২টা থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। সেখানে অবস্থান করে হল খুলে দেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষকেরা তাঁদের জানান, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়। একপর্যায়ে দুই পক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়।
উল্লেখ, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
৫ মিনিট আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৭ মিনিট আগে
দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে দুই বছর আগে ভেঙে যাওয়া নালিতাবাড়ীর গোল্লারপাড় এলাকার চেল্লাখালী নদীর বেড়িবাঁধের অংশ দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে।
৩০ মিনিট আগে