বাড়ি ফেরা আর টাকাপয়সা নিয়ে রাতে পিতার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ছেলে শিমুল হোসেনের (১৯)। সকালে শোয়ার ঘরে মিলল তাঁর ঝুলন্ত লাশ। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
শিমুল উপজেলার কাগমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
জানা গেছে, শিমুল রাতে প্রতিনিয়ত দেরিতে ফিরতেন। আর কাজ করে টাকাপয়সার কোনো হিসাব দিতেন না বাড়িতে। এ নিয়ে বুধবার রাতে শিমুল বাড়িতে ফিরলে তাঁর পিতার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। সকালে তাঁর শোয়ার ঘরের বাঁশের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান শিমুলের ভাবি বন্যা খাতুন। লাশ দেখে তিনি চিৎকার দিলে স্থানীয় ছুটে আসেন। খবর পেয়ে থানা-পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পিতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিনই সে দেরিতে বাড়িতে ফিরত। আর কাজ করে যে টাকা আয়-রোজগার করতে, তার কোনো হিসাবও আমাকে দিত না। এসব নিয়ে রাতে একটু বাগ্বিতণ্ডা হয়। এ কারণে হয়তো সে আমার ওপর অভিমান করে চলে গেল।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে তেমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে