খুলনার ফুলতলা উপজেলায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে খুলনার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
থানা-পুলিশ জানিয়েছে, আজ সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। এদিকে সংবাদ পেয়ে র্যাবের একটি দল তাঁদের নগরীর ডাকবাংলো মোড় থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁদের ফুলতলা থানায় হস্তান্তর করা হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. হাবিবুর রহমান গাজী (৩৪), মো. তৈয়েবুর রহমান (২৮), মো. আসলাম বিশ্বাস (৫০), মো. আসিফ বিশ্বাস (২৩), মো. সজিব বিশ্বাস (২০), মো. ইমামুল বিশ্বাস (২৩), রেবেকা খাতুন (৬৫), সুমাইয়া বেগম (২৮), তাবাচ্ছুম হুর (২৫), রওশনয়ারা বেগম (৪২), মো. শাহাদাত জুমাদ্দার (৪৭) ও মো. শাহ আলম (৩৪)।
মামলার তদন্ত কর্মকর্তা ফলতলা থানার উপপরিদর্শক (এসআই) শফিক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। আজ তাঁদের আদালতে আত্মসমর্পণের কথা ছিল। তাঁরা আদালতের উদ্দেশে একটি প্রাইভেট কারযোগে সকালে ফুলতলা থেকে রওনা হন। কিন্তু আদালতে যাওয়ার আগে র্যাব তাঁদের নগরীর ডাকবাংলো মোড় থেকে গ্রেপ্তার করে। দুপুরের পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। বিকেলে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগার পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জান গেছে, ১৫ সেপ্টেম্বর বিকেলে ফুলতলা থানার উত্তরডিহি গ্রামে গাজী সাদিকুল ইসলামের জমিতে অনাধিকার প্রবেশ করে মেহগনিগাছ কাটতে থাকে দুর্বৃত্তরা। এমন সংবাদের ভিত্তিতে সাদিকুল ও তাঁর ভাই শাহিকুল গাজী ঘটনাস্থলে উপস্থিত হন এবং গাছ কাটতে বাধা দেন। একপর্যায়ে আসামিরা সাদিকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে এ ঘটনায় বাদী হয়ে সাদিকুলের মেয়ে শাহনীমা সুলতনা ফুলতলা থানায় মামলা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে