
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি (১৮) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়ার কথা বলে গতকাল শুক্রবার রাতেই খুমেক হাসপাতাল ছাড়েন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এদিকে আজ শনিবার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইতি রূপসা বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের সৎবোন। গত জুন মাসের শেষ দিকে সোহেল নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। গত ২ জুলাই তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এর এক দিন পরই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরের রূপসা বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ইতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তাঁর বাঁ হাঁটুর চামড়া ভেদ করে বেরিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় বাড়িতে ইতির তিন বন্ধু ও এক ভাবি উপস্থিত ছিলেন।
প্রাথমিক চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার কথা বলে ইতি হাসপাতাল ত্যাগ করেন। তবে শনিবার সংশ্লিষ্ট হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে ভর্তি হননি। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে কাউকে পায়নি। সকালে ও দুপুরে দুই দফা বাড়িতে গেলেও মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং ভেতর থেকেও কোনো সাড়া মেলেনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুজিত আহমেদ বলেন, ‘রোগী যদি স্বেচ্ছায় অন্যত্র চিকিৎসা নিতে চান, সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। ইতির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ছিল না।’
খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ইতির ভাবি ও তাঁর তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতরে পাঁচজন অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জন এসে ইতিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শফিকুল ইসলাম আরও বলেন, পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে মামলা করার কথা রয়েছে। যদি তাঁরা মামলা না করেন, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
আরও পড়ুন:

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি মো. শরিফুল আলমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরিফুল আলম পৌর শহরের বড়াইল গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে...
১১ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৮৫টি ইয়াবা বড়ি ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে...
১৩ মিনিট আগে
দীপু মনির বড় ভাই ও কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৪৩ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী সুমন মিয়ার বিরুদ্ধে। এরপর তিন দিন ধরে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছেন প্রেমিকা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে