খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, সকালে ওই পুকুরের ইজারাদার মোশারফ হোসেন পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংকর সাহার ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো ইসলামি ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়নে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বোর্ড পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে মতামত দেবে।
২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জলাতঙ্কে আক্রান্ত সন্দেহে একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। বড়পয়লা গ্রামকেন্দ্রিক দুই কিলোমিটার এলাকায় আজ রোববার সকাল ৯টা থেকে গবাদিপশুর জরুরি ‘রিং ভ্যাকসিনেশন’ শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
৬ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকার সমাজের বাসিন্দা না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় মৃত ব্যক্তির লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৮ মিনিট আগে
পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয় খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার...
১২ মিনিট আগে