প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার রাতে মারা যান উরফুল বেগম (৮১)। জোয়ারের পানিতে চারদিক থই থই। মায়ের মরদেহ নিয়ে বিপাকে পড়েন ছেলে। পরে গ্রাম-পুলিশের সহায়তায় মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় দুদিন। আজ বুধবার পর্যন্ত ওই এলাকায় জমে হাঁটু পরিমাণ পানির মধ্যেও কাঠের বাক্সে ভরে দাফন করা হয় তাঁকে।
এই ঘটনা ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের পায়রাতলা গ্রামে। উরফুল বেগম ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের স্ত্রী।
উরফুল বেগমের ৭ ছেলে ও ৩ মেয়ে। তারা সবাই জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন। বাড়িতে শুধু দেলোয়ার হাওলাদার নামের এক ছেলে থাকেন। আজ দাফনের দিনেও তার সব ছেলে-মেয়েরা এসে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।
দেলোয়ার হাওলাদার বলেন, ‘মা মারা যাওয়ার পরও পানির কারণে কারও সাথে যোগাযোগ করতে পারছিলাম না। বাড়িঘর সব পানিতে ভরে গেছে। তিন দিন হয়ে গেছে মাকে মাটি দিতে পারি নাই। একটু পানি কমছে, বড় কষ্টে মাকে মাটি দিয়েছি।’
এ বিষয়ে বারুইখালী ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হালিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী মারা গেছে ঘূর্ণিঝড়ের প্রথম দিনে। খবর পেয়ে গ্রাম-পুলিশ ইউনুস আলী হাওলাদারের সহায়তায় মরদেহ ঘরের আড়ার সাথে বেঁধে ঝুলিয়ে রাখছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে শরণখোলায় প্রচুর পানি ওঠে। আমাদের এখানে একটি সরকারি খাল আছে, সেখানে বাঁধ দেওয়ার কারণে পানি কোথাও নামতে পারে নাই। পানির জন্য দাফন দিতে পারে নাই।’
তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) গোসল করিয়ে বরফ দিয়ে রেখে দিয়েছিল। আজকে একটু পানি নামার পর সকালে দাফন করা হয়েছে।’

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩ মিনিট আগে
বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১০ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
১০ ঘণ্টা আগে