
বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
গত ৪০ দিনে জেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় চাকু এবং চাপাতির আঘাতে খুন হয়েছেন আটজন। এর মধ্যে দুজন নারী রয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জনের বেশি মানুষ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ চাকু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হয়। চাকুর অপব্যবহার রোধে কাজ করছে পুলিশ।
অন্যদিকে সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কে জি এম ফারুক বলেছেন, চাকু বিক্রি এবং মজুত মনিটর (তদারকি) দরকার। চাকুর আঘাতে জখম, আহত-নিহতের ঘটনা উদ্বেগজনক ও জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা, জমিজমা নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, চুরি, মাদক, ছিনতাইসহ ব্যক্তিগত শত্রুতার জেরে এসব হামলার ঘটনা ঘটছে। শহরের অলিগলি থেকে শুরু করে জেলার প্রত্যন্ত গ্রামগুলোতেও এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত চাকু এবং চাপাতি-রামদার আঘাতে খুন হয়েছেন আটজন। এর মধ্যে ১ মার্চ শহরের মাহবুবনগরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন জামায়াতের নেতা সাইফুল ইসলাম। ২৩ মার্চ রাতে বগুড়া শহরতলির ফাঁপোড় এলাকায় সুদের টাকার লেনদেন নিয়ে ছুরিকাঘাতে খুন হন বিএনপির কর্মী আরিফুল ইসলাম মুন্না। ২৫ মার্চ রাতে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন স্বেচ্ছাসেবক দলের কর্মী জাকারিয়া শয়ন। ২৮ মার্চ বেলা সাড়ে ১১টায় শহরের ফতেহ আলী বাজার থেকে আলাল শেখ নামের যুবলীগ ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে তুলে নিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। ৪ এপ্রিল সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দী গ্রামে চুরি করতে বাধা দেওয়ায় নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম। ৬ এপ্রিল রাতে শহরের ফুলবাড়ী এলাকায় ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয় আরেক সন্ত্রাসী রবিন হোসেনকে। ৭ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার বিহার ফকিরপাড়া গ্রামে মাদকাসক্ত স্বামী নিজ ঘরে স্ত্রী শিল্পী বেগমকে খুন করে পালিয়ে যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনই ধারালো অস্ত্রের আঘাতে আহত রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের বেশির ভাগই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসছেন, যাঁদের অনেকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়া শহরে চাকুর ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। গত বছরের ২৬ জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল ৮১০টি অত্যাধুনিক বার্মিজ ও চায়নিজ চাকু।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলা পুলিশের পক্ষ থেকে কুরিয়ার সার্ভিসগুলোতে তদারকি করা হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের (তল্লাশিচৌকি) মাধ্যমে তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারে দোকানের উদ্দেশে রওনা হন তাঁর বাবা। তবে দুপুরের দিকে দোকানটি বন্ধ দেখেন ছানাউল্লাহ। পাশের দোকানদার জানান, তাঁর বাবা অসুস্থতার কথা বলে বাড়ি চলে গেছেন। তবে বাড়িতে নুরুল ইসলামকে পাওয়া যায়নি।
২ মিনিট আগে
নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক বৃদ্ধাকে (৬৮) ধর্ষণের অভিযোগে মো. খোকন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের খিজিরপুর গ্রাম থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে গণধোলাই ও পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে।
৩৭ মিনিট আগে
আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, বগুড়া থেকে বাসটি ছেড়েছিল। বিভিন্ন স্থান থেকে সেনা সদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ সামনে দ্রুতগতিতে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের বাসটির সংঘর্ষ হয়।
৩৯ মিনিট আগে