
হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়।
১৭ সদস্যের এই কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহসাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শরীফ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির প্রতিনিধি মো. সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মো. ছানু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির অন্য ১০ সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক মো. ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন সংবাদপত্রের স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না সংবাদপত্রের সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সংবাদপত্রের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর সংবাদপত্রের হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ ও দৈনিক সাহসী কণ্ঠ সংবাদপত্রের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।

বরিশালের আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী দীপালি সরকারের পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৈতন্য সরকারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে ঘটনাটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিরোধের ফল বলে দাবি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ার কথা জানিয়েছে থানা
৩ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদ্যাপন শেষে বাড়ি ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাজার রোডে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৫ মিনিট আগে
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর ১২টার দিকে তাঁরা মানববন্ধন করেন...
২৯ মিনিট আগে
নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাঁকে আটক করে।
৩৬ মিনিট আগে